শর্তযুক্ত হেবা শরিয়তসম্মত নয়, ফতোয়া দিলেন মুফতি আব্দুল মালেক
শর্তযুক্ত হেবা নিয়ে ফতোয়া দিয়েছেন মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক। কন্যাকে সম্পত্তি হেবা করার ক্ষেত্রে শরিয়তের বিধান ও সঠিক পদ্ধতি জানুন।
![]() |
| ছবিঃ সংগ্রীহিত |
ডেস্ক রিপোর্টঃ
শর্তযুক্ত হেবা নিয়ে মুফতি আব্দুল মালেকের ফতোয়া
জীবিত অবস্থায় সন্তানকে সম্পত্তি হেবা করার ক্ষেত্রে শরিয়তের বিধান কী—এ বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক।
সম্প্রতি শর্তযুক্ত হেবা নিয়ে দেওয়া এক ফতোয়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি জীবদ্দশায় তার কন্যাকে সম্পত্তি হেবা করার পরও যদি ওই সম্পত্তির ভোগদখল, ব্যবস্থাপনা ও আয় নিজের জন্য রেখে দেন এবং মৃত্যুর পর সম্পত্তিটি কন্যার কাছে যাবে—এমন শর্ত করেন, তাহলে সেটিকে শরিয়তসম্মত হেবা হিসেবে গণ্য করা হবে না।
ইসলামী শরিয়তে হেবা অর্থ হলো জীবিত অবস্থায় কোনো সম্পত্তি অন্য ব্যক্তির মালিকানায় দিয়ে দেওয়া। হেবা সম্পন্ন হওয়ার জন্য শুধু কাগজে-কলমে সম্পত্তি দেওয়ার ঘোষণা যথেষ্ট নয়; মালিকানা ও প্রকৃত দখলও গ্রহীতার কাছে হস্তান্তর করতে হয়।
ফতোয়ায় বলা হয়েছে, বাবা যদি জীবদ্দশায় কন্যাকে সম্পত্তি দিতে চান, তাহলে তা শর্তহীনভাবে হেবা করতে হবে এবং সম্পত্তির মালিকানা ও দখল কন্যার কাছে হস্তান্তর করতে হবে। অন্যদিকে, বাবা সম্পত্তির মালিকানা নিজের কাছে রেখে মৃত্যুর পর কন্যাকে দেওয়ার ব্যবস্থা করলে সেটি হেবা নয়; বরং মৃত্যুর পর সম্পত্তি উত্তরাধিকার আইনের আওতায় বণ্টিত হবে।
ইসলামী উত্তরাধিকার ব্যবস্থায় প্রত্যেক উত্তরাধিকারীর অংশ শরিয়ত নির্ধারণ করে দিয়েছে। তাই মৃত্যুর পর কারও প্রাপ্য উত্তরাধিকার পরিবর্তন বা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে জীবদ্দশায় এমন কোনো কৌশল গ্রহণ করা বৈধ নয় বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।
তবে কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নিজের সম্পত্তি কাউকে হেবা করতে চাইলে শরিয়তসম্মত নিয়ম মেনে তা করতে পারবেন। সেক্ষেত্রে হেবা সম্পন্ন হওয়ার আগেই দাতার মৃত্যু হলে সম্পত্তিটি উত্তরাধিকার সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং শরিয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে।
শর্তযুক্ত হেবা ও উত্তরাধিকার বিষয়ে দেওয়া এ ফতোয়া পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ইসলামী বিধান মেনে চলার গুরুত্বও তুলে ধরে।
সূত্র: যুগান্তর
This theme has been developed by watchnewsbd WATCHNEWSBD.

Post a Comment
আপনার বার্তা বা মতামত লিখুন!