মাহে রমজানে স্বাস্হ্যবিধি মেনে মসজিদ-মাদরাসা খুলে দিন : জাতীয় শিক্ষক ফোরাম
নেতৃবৃন্দ বলেন, রমযান মাস কুরআন নাযিলের মাস,আত্মশুদ্ধির মাস। প্রতিবার রমযান আসে মুক্তির বার্তা নিয়ে৷ মুসলিমরা বিশেষ আগ্রহ নিয়ে ইবাদত করার প্রতিযোগিতায় লিপ্ত হয়। আল্লাহর ঘর মসজিদে তুলনামূলক বেশি সময় কাটায়।
দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, করোনা মহামারির কারণে গত বছর মসজিদে ইবাদতের পরিবেশ ছিল না বললেই চলে।
লকডাউনের কারণে এবারও হঠাৎ মসজিদে ইবাদতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যা খুবই দুঃখজনক।
তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে যদি শিল্পকারখানা খোলা থাকে তবে ঈমানদারদের ঈমানের গতি ঠিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে সবার জন্য মসজিদে ইবাদতের পরিবেশ তৈরি করে দেয়াও জরুরি।
তারা আরও বলেন,কওমি মাদরাসাগুলোতে সারা বছর ক্লাস চললেও করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি ৷ অথচ সরকার কওমি মাদরাসাগুলোও বন্ধ ঘোষণা করেছে।
আমরা মনে করি, কুরআন নাযিলের মাসে স্বাস্থ্যবিধি মেনে আপাতত হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়া উচিত। মহান আল্লাহর দয়া ও করুণা ছাড়া শুধু স্বাস্থ্যবিধি মেনে এই মহামারি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
অতএব, সরকারের কাছে আমাদের শুধু চাওয়া নয়;দাবি হচ্ছে মসজিদ সবার জন্য উন্মুক্ত করার পাশাপাশি কওমি মাদরাসাগুলো খুলে দিন।
এছাড়া লকডাউন কার্যকর করার পূর্বেই অসহায় শিক্ষকসহ খেটে খাওয়া মানুষদের খাদ্য চাহিদাসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করুন।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.
Post a Comment
আপনার বার্তা বা মতামত লিখুন!