x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

শিক্ষা উপমন্ত্রী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করল সাংবাদিকরা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী ডেস্ক:
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার আংশিক ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বে থাকা অবস্থায় তিনি ডিআরইউতে প্রবেশ করতে পারবেন না।

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ সমাবেশে আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে এমন ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে গণমাধ্যমের শত্রু হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়ে প্রয়াস অব্যাহত থাকবে। যদিও স্বাস্থ্যমন্ত্রী নিজেই নিজেকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।

এর আগে আওয়ামী লীগের নেতা মহিবুল হাসানের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক সাংবাদিক নেতা। তাঁরা বলেন, উত্তরাধিকার সূত্রে নেতা বনে গিয়ে কাউকে পাত্তা দিচ্ছেন না। মাঠের রাজনীতি করলে পরিস্থিতি বুঝতে পারতেন।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী। তিনি বলেন, সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কাল শুক্রবার সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করা হবে। ধাপে ধাপে কর্মসূচি চলবে। রোজিনার মুক্তির আগ পর্যন্ত কোনোভাবেই আন্দোলন থামবে না।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by watchnewsbd WATCHNEWSBD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

আপনার বার্তা বা মতামত লিখুন!