কোরবানি পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে : মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী
জাগো প্রহরী ডেস্ক : জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শায়খুল হাদিস মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেছেন, কোরবানি পশুর চামড়া দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে ৷ অথচ গত কয়েক বছর ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এ শিল্পকে ধ্বংস করে দিচ্ছে এবং গরীব এতিমদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি চামড়া শিল্পকে ধ্বংসে তৎপর সিন্ডিকেটকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সাথে সামাঞ্জস্য রেখে শিল্প বাঁচাতে এবং গরীব এতিমদের প্রকৃত হক প্রাপ্তিতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় গত বছরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে এবং দেশের বিপুলসংখ্যক এতিম, গরিব ও নিঃস্ব মানুষ বঞ্চিত হবে। আজ (১ লা জুলাই) শুক্রবার সকালে মাসিক নির্বাহী মিটিং-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক অঞ্চল বন্যায় প্লাবিত। সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা ও বন্যাদূরীকরণে যথাযথ পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। বানবাসি মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে। তিনি সরকারসহ ধনী ও সকল পেশার জনগণকে সামর্থের আলোকে বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
রামপুরাস্থ জামিয়া কারীমিয়া আরাবিয়াতে নগর উত্তর সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারীর পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মুর্তাজা কাসেমী,মুফতি মুহাম্মাদ ফরিদুল ইসলাম,মুফতি ফয়জুল্লাহ,মুফতি মোহাম্মদ উল্লাহ নাহিদ,হাফেজ মাওলানা আলী হুসাইন,মুফতি আব্দুল কুদ্দুস রশিদী,মাওলানা আব্দুল জব্বার, মুফতি ওয়ালী উল্লাহ,মাওলানা নূরে আলম,মাওলানা রমিজুল ইসলাম, মুফতি হাফিজুল হক ফাইয়াজ সহ প্রমূখ ৷
উল্লেখ্য,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে সিলেট,সুনামগন্জ,নেত্রকোণা,কুড়িগ্রাম,লালমনিরহাট জেলাসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত আলেম-ওলামা ও জনসাধারণের মাঝে এ পর্যন্ত লক্ষাধিক টাকার ত্রান সহায়তা প্রদান করা হয় ৷
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.
Post a Comment
আপনার বার্তা বা মতামত লিখুন!